বঙ্গবন্ধু স্যাটেলাইটের সম্প্রচারে বিঘ্ন ঘটতে পারে ৮ দিন

২১ সেপ্টেম্বর, ২০২১ ১৭:৫৩  
সৌর ব্যতিচারের (সান আউটেজ) কারণে আট দিন বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের সম্প্রচার কার্যক্রমে বিঘ্ন ঘটতে পারে। প্রতিদিন সকালে (সকাল ৯টা ২৮ মিনিট থেকে ৯টা ৪৩ মিনিটের মধ্যে) এ ঘটনা ঘটতে পারে। সব মিলিয়ে ৮ দিনে সম্প্রচার সমস্যা হতে পারে ৯১ সেকেন্ড। সৌর ব্যতিচারের (সান আউটেজ) কারণে এমনটা হতে পারে বলে জানিয়েছে বিএসসিএল। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)। বিএসসিএল জানিয়েছে, ২৯ সেপ্টেম্বর ৫ মিনিট, ৩০ সেপ্টেম্বর ১০ মিনিট, ১ অক্টোবর ১৪ মিনিট, ২ অক্টোবর ১৫ মিনিট, ৩ অক্টোবর ১৫ মিনিট, ৪ অক্টোবর ১৪ মিনিট, ৫ অক্টোবর ১২ মিনিট ও ৬ অক্টোবর ১০ মিনিটের জন্য এই সমস্যা হতে পারে। প্রাকৃতিক এ ঘটনার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন বিএসসিএলের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. শফিকুল ইসলাম ।